সংবাদপত্র যে মানব সভ্যতার ইতিহাসে যে একটা যুগান্তকারী মাধ্যম, বলাবাহুল্য
একটা অস্ত্র; সেকথা আজকের দিনে সকলেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিশেষ করে বাংলা
সংবাদপত্র। বাংলা সংবাদপত্রের সূচনা যে কবে হয় সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক
তর্ক বিতর্ক আছে। তবে ব্রিটিশ শাসনভুক্ত অবিভক্ত বাংলায় শ্রীরামপুরের ‘সমাচর দর্পণ’ আর গঙ্গাকিশোর
ভট্টাচার্যের ‘বাঙ্গাল গেজেটি’ এই দুটি সংবাদপত্রকেই সবথেকে পুরনো বাংলা সংবাদপত্র
হিসেবে সম্মান করা হয়। এই পর্বে আসি ‘সমাচর দর্পণ’ নিয়ে কিছু কথায়। ১৮১৮
সালের এপ্রিল মাস। শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারিরা ‘দিগদর্শন’ নামে এক বাংলা
মাসিকপত্র প্রকাশ করে। এটিই ছিল বাংলার প্রথম মাসিকপত্র। আর এর কিছুদিন যেতে না
যেতেই ২৩শে মে ‘সমাচর দর্পণ’-র প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জে সি মার্শম্যান।
আসলে প্রথম দিকে ‘দিগদর্শন’ মাস দুই প্রকাশ করার সংকল্প থাকলেও সে মাসিকপত্র
জনপ্রিয় হয়নি। তাই জন্যই ‘সমাচর দর্পণ’ প্রকাশ করার সিদ্ধান্ত নেন তাঁরা। প্রথম ‘সমাচার
দর্পণ’-এ প্রতি সপ্তাহে ছাপানোর মতো বিষয়বস্তু হিসেবে থাকত- ১। এ দেশের জাজ,
কালেক্টর ও রাজকর্মচারীদের কাজকর্ম, ২। যা যা নতুন আইন কানুন চালু হবে তার খবর, ৩।
ইংল্যান্ড ও ভারতের নানাবিধ খবর, ৪। বাণিজ্যের বিবরণ, ৫। জন্ম, মৃত্যু ও বিবাহের
ক্রিয়া, ৬। ভারতের প্রাচীন ইতিহাস, ব্যাক্তি ও পুস্তক সংক্রান্ত খবর। প্রত্যেক
শনিবার প্রকাশিত হত এই ‘সমাচার দর্পণ’ যার মূল্য ছিল প্রতি মাসে দেড় টাকা। যদিও
প্রথম দুই সপ্তাহের ‘সমাচার দর্পণ’ মিলত বিনামূল্যে। মার্শম্যান নামে সম্পাদক হলেও
আসলে এই পত্রিকা চালাত দেশীয় পন্ডিতেরা। প্রথম দিকের ‘সমাচার দর্পণ’-র দেশীয়
সম্পাদক ছিলেন পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার। এরপর সম্পাদনায় চার বছর সাহায্য
করেছিলেন পণ্ডিত তারিণীচরণ শিরোমণি। ১৮১৭ সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে সাথে বাঙালিদের
মধ্যে যে ইংরেজি শেখার বিপুল সাড়া পড়ে, সে জন্যই শ্রীরামপুর মিশন ১৮২৯-এর ১১ই
জুলাই থেকে ‘সমাচর দর্পণ’-কে দ্বিভাষিক সংবাদপত্র হিসেবে প্রকাশ করতে থাকেন। এতদিন
অব্দি প্রতি শনিবার এই পত্রিকার প্রকাশিত হলেও ১৮৩২ থেকে সপ্তাহে দুবার এর প্রকাশ
করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ১১ই জানুয়ারী, ১৮৩২; বুধবার এই পত্রিকার অতিরিক্ত
সংখ্যা প্রকাশিত হয়। যদিও পরে ডাকমাশুল বেড়ে যাওয়ার জন্য ১৮৩৪র ১৮ই নভেম্বর থেকে
আবার সপ্তাহে শনিবার করে দেখা দিতে থাকে ‘সমাচর দর্পণ’। ১৮৪১ এ মার্শম্যান
অন্যদুটি পত্রিকা ‘ফ্রেন্ড অব ইন্ডিয়া’ ও ‘গভর্নমেন্ট গেজেট’-এর সম্পাদনার দায়িত্ব
এসে পড়লে ‘সমাচর দর্পণ’ থেকে হাত তুলে নেন। ১৮৪১এর ২৫শে ডিসেম্বর এর শেষ সংখ্যা
প্রকাশিত হয়। কিন্তু ১৮৪২এর জানুয়ারি মাসে সম্পাদক ভগবতীচরণ চট্টোপাধ্যায়ের
উদ্যোগে আবার নতুন করে প্রান ফিরে পায় ‘সমাচার দর্পণ’, তার দ্বিতীয় পর্যায়ের
সংখ্যা প্রকাশিত হয়ে। যদিও শেষ অব্দি সেটাও অল্প কদিন চলার পর বন্ধ হয়ে যায়। আবার
৩ মে, ১৮৫১। পুনরায় শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে চালু হল পত্রিকা। এবারের মেয়াদ
স্রেফ দেড়বছর। ১লা বৈশাখ, ১২৬০ (১২ এপ্রিল, ১৮৫৩) তারিখে ‘সংবাদ প্রভাকর’-এ খবর
বেরল- “অগহায়ণ, ১২৫৯, সমাচর দর্পণ শ্রীরামপুর গঙ্গার জলে প্রান ত্যাগ করে”।
‘শ্রীশ্রীলক্ষ্মামণিদেব্যাঃ বিনয়ং নিবেদনম। ২৩ শে অগ্রহায়ণ রবিবার বিধবা কন্যার শুভবিবাহ হইবেক, মহাশয়েরা অনুগ্রহপূর্বক কলিকাতার অন্তঃপাতী সিমুলিয়ার সুকেস স্ট্রিটের ১২ সংখ্যক ভবনে শুভাগমন করিয়া শুভকর্ম করিবেন। ইতি তারিখ ২১ শে অগ্রহায়ণ, শকাব্দঃ ১৭৭৮’। উপরের এই বার্তাটি পড়েই বোঝা যাচ্ছে এটি একটি বিবাহ নিমন্ত্রন পত্র। যে সে বিবাহ নয়, বিধবা বিবাহ। আজকের এই সময়ে এই বিধবা বিবাহ অসামান্য কোনো কিছু নয়। কিন্তু যদি সময়টা পিছিয়ে ১৮৫৩ সালে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই নিমন্ত্রন পত্র এক সাংঘাতিক বার্তা বহন করছে। বিশেষত যখন সেই বার্তা ডাকে এবং হাতে বাংলাদেশের বিশিষ্ট আটশো জনের কাছে এসে পৌঁছেছে। বার্তার প্রেরক যেখানে একজন ব্রাহ্মন পণ্ডিত, সেখানে চমকে ওঠারই কথা। সংস্কৃত কলেজে বিদ্যাসাগর দিনরাত ভেবে চলেছেন কিভাবে বাংলাদেশে বিধবা মেয়েদের কল্যানের কথা ভাবা যায়। বিধবাদের মনোবেদনার সপক্ষে শাস্ত্রীয় সাক্ষ্য পেয়ে বিদ্যাসাগর পেশ করলেন শোভাবাজারে রাজা রাধাকান্ত দেবের বিবেচনা সভায়। প্রস্তাবের সপক্ষে যুক্তি দিয়ে তর্কে জিতলেন ভবশঙ্কর বিদ্যারত্ন। রাধাকান্ত দেব একজোড়া মূল্যবান শাল দিয়ে পুরস্কৃত করলেন তাকে। কিন্তু...


Comments
Post a Comment